মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস ২০২৬ উদযাপন
“বিশেষায়িত চিকিৎসার প্রসারে, পুনর্বাসন সেবার উন্নয়নে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
দিবসটি পালনের মূল উদ্দেশ্য ছিল ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন চিকিৎসার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং শারীরিক প্রতিবন্ধকতা, দীর্ঘমেয়াদি ব্যথা, স্নায়বিক ও মাংসপেশিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা ও পুনর্বাসন সেবার প্রয়োজনীয়তা তুলে ধরা।
ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন চিকিৎসা রোগীদের শারীরিক সক্ষমতা পুনরুদ্ধার, দৈনন্দিন কার্যক্রমে স্বনির্ভরতা বৃদ্ধি এবং জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উন্নত চিকিৎসাসেবা, জনসচেতনতা বৃদ্ধি এবং রোগীদের কার্যকর পুনর্বাসন নিশ্চিত করতে মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিশ্রুতিবদ্ধ।
#NationalPMRDay2026 #PhysicalMedicine #Rehabilitation #MCMCH #MarineCityMedicalCollege #HealthcareAwareness #Chattogram


